ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

হেফাজত মহাসচিবের মৃত্যুতে বিএনপি-জামায়াতের শোক

ads

২০ দলীয় জোটের শরীক দল জমিয়তে উলামায়ে ইসলাম ও হেফাজতে ইসলামের মহাসচিব মওলানা নূর হোসাইন কাসেমীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিএনপি ও জামায়াত। রোববার (১৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর একটি হাসপাতালে মারা যান কাসেমী। তিনি করোনাভাইরাসসহ শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। মওলানা কাসেমীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।এক শোকবার্তায় মির্জা ফখরুল বলেন, ‘তিনি ছিলেন একজন দক্ষ সংগঠক, অত্যন্ত নিষ্ঠার সঙ্গে নিজ সংগঠনের দায়িত্ব পালন করেছেন। ইসলামী চিন্তাবিদ হিসেবে এদেশের মানুষকে তিনি গভীরভাবে প্রভাবিত করেছেন। বর্তমান স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে এই সাহসী নেতা শত নির্যাতন সহ্য করেছেন। তার সংগ্রামী ভূমিকা গণতন্ত্রকামী মানুষকে অনুপ্রাণিত করেছে।’


পৃথক আরেকটি শোকবার্তায় একাত্তরে মুক্তিযুদ্ধবিরোধী জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘আল্লামা নূর হোসাইন কাসেমী ছিলেন আলেম-উলামা ও তৌহিদী জনতার প্রিয় রাহবার। তার ইন্তেকালে দেশের ইসলাম প্রিয় জনতার মাঝে শোকের ছায়া নেমে এসেছে।’


প্রসঙ্গত, সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় মাওলানা কাসেমীর জানাজা অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে।

ads
ads
ads

Our Facebook Page